বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চকরিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ ভাইসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ডভ্যানচাপায় আপন দুই ভাইসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার আব্দুল হাকিমের পুত্র তারেকুল ইসলাম নিলয় (২৩)। গুরুতর আহত অবস্থায় নিলয়ের ভাই তানজিলুর রহমানকে (১৯) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনিও মারা যান।

হারবাং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, নিহত তিনজনের মধ্যে একই পরিবারের দুই ভাই এবং একজন বন্ধু। আমজাদ হোসেন রিফাত ও তারেকুল ইসলাম নিলয় চট্টগ্রামে একই কলেজে পড়তেন। তানজিলুর রহমান কক্সবাজার সরকারি কলেজের ছাত্র।

এবিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, এই দুর্ঘটনায় মোট তিনজন মারা গেছেন। পুলিশ কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD