বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ২০ বছর পর মুক্তি পেলেন জাহিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে ২০ বছর কনডেম সেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন বাগেরহাটের শেখ জাহিদ। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় খুলনা কারাগার থেকে মুক্ত হন তিনি।

তার বন্দিদশা থেকে মুক্তি পেতে যাদের সহযোগিতা ছিল জেল থেকে বের হয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

শেখ জাহিদ বলেন, এতদিন অন্ধকার ঘর কনডেম সেলে থাকায় শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। কোনো কাজ করার শক্তি নেই। যদি ক্ষতিপূরণ পান, তাহলে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারবেন বলে জানান তিনি। আপাতত খুলানায় বোনের বাসায় যাবেন, পরে ফিরবেন বাগেরহাটে নিজ বাড়িতে।

১৯৯৭ সালের জানুয়ারিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় ঘুমন্ত অবস্থায় খুন হন রহিমা ও তার দেড় বছরে কন্যা সন্তান। পারিবারিক কলহের অভিযোগে ঐদিনই মামলা হয়। ওই মামলায় তাদের অপরাধী হিসেবে অভিযুক্ত করে ২০০০ সালের জুন মাসে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট দায়রা জজ আদালত। সেই থেকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ঠাঁই হয় শেখ জাহিদের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD