বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজার, শনাক্ত আড়াই লাখের কম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের মতো। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে।

সোমবার নতুনভাবে ৮ শতাধিক প্রাণহানি রেকর্ড হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৬৫ হাজার। ৬৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত প্রায় ৩৭ লাখ মানুষ।

ব্রাজিলে ছয় শতাধিক মৃত্যুতে প্রাণহানি ১ লাখ সাড়ে ২১ হাজারের বেশি। আক্রান্ত ৩৯ লাখ।

এদিকে টানা ২য় দিনের মতো ৫শ’ কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ।

চতুর্থ দেশ হিসেবে মেক্সিকোতে প্রাণহানি ৬৫ হাজারের কাছাকাছি। সবমিলিয়ে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার এবং আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD