বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

নাইজারে ভয়াবহ বন্যায় ৫১ জনের প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া বন্যায় কয়েক হাজার ঘরাবাড়ি বিনষ্ট হয়েছে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাইজারে বর্ষা মওসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। এ সময় নদী ও জলধারাগুলো উপচে ঘরবাড়ি তলিয়ে যায় এবং ফসলের ক্ষতি হয়।

এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্টের প্রথমদিক থেকে দেখা দেয়া বন্যায় এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ঘরবাড়ি ধসে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন, ডুবে মারা গেছেন ১৪ জন।

নাইজার নদীর তীরবর্তী রাজধানী নিয়ামের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে।

সোমবার প্রেসিডেন্ট মাহমাদু ইসউফু নিয়ামের ডিস্ট্রিক্ট ফাইভ এলাকা পরিদর্শন করেছেন।

পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইসউফু জানিয়েছেন, বন্যায় দেশজুড়ে ২ লাখ ৮১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তার জন্য জরুরিভিত্তিতে সাহায্য দরকার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD