বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

দুলু ও তার স্ত্রীর সাত কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। জব্দকৃত টাকার পরিমাণ সাত কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা।

দুদক সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন ছিল। এই অনুসন্ধানের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দের জন্য দুদুকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ-এর অনুরোধের প্রেক্ষিতে-বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে সাত কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD