বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

সিনহা হত্যা : জবানবন্দি দিচ্ছেন পুলিশের মামলার ৩ সাক্ষী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজার প্রতিনিধি : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের করা মামলার ৩ সাক্ষীর জবানবন্দি নেয়া শুরু হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে বিচারকের খাস কামরায় ৩ সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াশের জবানবন্দি রেকর্ড করা শুরু হয়।

এর আগে সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিন সাক্ষীকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গতকাল মঙ্গলবার ওই তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে আজ জিজ্ঞাসাবাদ করতে কারাগারে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

আলোচিত এ মামলায় এরই মধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এক নম্বর আসামি বরখাস্ত ইনস্পেক্টর লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD