শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয় বিশেষ বাহিনীর সদস্য নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

ভারত-চীন সীমান্তে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতের বিশেষ বাহিনীর তিব্বতীয় বংশোদ্ভূত এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার তিব্বতের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

হিমালয় সীমান্তে বিশেষ বাহিনীর ওই সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এমন এক সময় এই মৃত্যুর খবর এলো যখন গত ৪৮ ঘণ্টায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

ভারতের অভিযোগ, লাদাখের প্যাংগং লেকের এলাকায় ভারতীয় সেনাদের উস্কানি দেয়ার চেষ্টা করেছে চীনা সেনারা। তবে চীন দাবি করেছে, এ ধরনের কোনো কিছুই করেনি তারা।

কোনও পক্ষই বিশেষ বাহিনীর ওই সদস্যের নিহত হওয়ার খবর স্বীকার করেনি। তবে নির্বাসনে থাকা তিব্বত পার্লামেন্টের একজন সদস্য নামঘায়াল দোলকার লহাগাড়ি বার্তা সংস্থা এএফপি বলেছেন, শনিবার রাতে ‘সংঘর্ষে তিব্বতীয় বংশোদ্ভূত এক সৈন্য নিহত’ হয়েছে।

ওই ঘটনায় বিশেষ বাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে বহু জাতিগত তিব্বতিয়ান কর্মরত আছে। চীন যে তিব্বতের মালিকানা দাবি করে, তার বিরোধিতায় তারা ভারতীয় বাহিনীতে যোগ দিয়েছে।

এর আগে গত জুনে লাদাখে ভয়াবহ এক সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় ও চীনা বাহিনী। ওইদিনের সংঘর্ষে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হয়। তবে চীনের কতজন সেনাসদস্য হতাহত হয়েছে তা জানায়নি বেইজিং।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD