শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোচের সাহায্য নিতে বাধা নেই সাকিবের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস রিপোর্টার : আজ বুধবার সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে করোনার মহামারি প্রকোপ শুরুর পরই সাকিব পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে। সেখানে স্ত্রী, দুই কন্যার সঙ্গে দারুণ সময় কাটান গত পাঁচ মাস।

এর আগে গত বছর অক্টোবরের ২৯ তারিখে এক বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। তবে এক বছরের অর্ধেক সময়ই কেটে যায় করোনার কারণে। তবে সময় হয়েছে ফেরার। দুইমাস পরই ফিরতে হবে মাঠে। রয়েছে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি চাইছেন, এই সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরুক দেশের সেরা এই অল-রাউন্ডার।

”সিরিজ খেলতে জাতীয় দল যখন শ্রীলঙ্কায় যাবে তখন সাকিব আল হাসানও সেখানে গিয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন। তার আগ পর্যন্ত তাকে বাধ্য হয়েই বিকেএসপিতে অনুশীলন করতে হবে। যেহেতু নিষেধাজ্ঞার কারণে বিসিবির কোন অবকাঠামোই ব্যবহার করতে পারছেন না।” – নাজমুল হাসান পাপন

তাই আগেভাগেই দেশে ফিরেছেন, তৈরি হতে। আজ ফিরেছেন দেশে, আগামী দুই-একদিনের ভেতর করাবেন কোভিড টেস্ট। এরপর চলে যাবেন পুরনো ঠিকানা সাভারের বিকেএসপিতে। সেখানেই করবেন নিয়মিত অনুশীলন।

এই সময়ে বিকেএসপির কোচদের তত্বাবধানে অনুশীলন করবেন সাকিব। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান বুধবার গণমাধ্যমকে জানিয়েছে, সাকিব চাইলে জাতীয় দলের কোচদেরও সাহায্য নিতে পারবেন।

‘‘আনুষ্ঠানিকভাবে সাকিবের সঙ্গে আমরা কাজ করবো ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।’’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD