শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

নাভালনিকে বিষ প্রয়োগে ন্যাটোপ্রধানের নিন্দা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্ট নামের বিষ প্রয়োগের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ।

এ ঘটনায় মস্কোর কাছে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেন, জার্মান সরকার ঘোষণা করেছে যে, নাভালনিকে নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়েছে। এটি দুঃখজনক এবং আমি এর নিন্দা জানাই।

বার্লিন বলেছে, জার্মান সশস্ত্র বাহিনীর রাসায়নিক অস্ত্র পরীক্ষাগারে টেস্ট করে ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে যে, নাভালনিকে নোভিচক গ্রুপের বিষ প্রয়োগ করা হয়েছে।

স্টলটেনবার্গ বলেন, সামরিক রাসায়নিক অস্ত্র হিসেবে এই নার্ভ এজেন্ট তৈরি ও ব্যবহারের বিষয়ে রুশ কর্তৃপক্ষের সম্পূর্ণ এবং স্বচ্ছ তদন্ত জরুরি। তিনি এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

গত ২০ আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তার সমর্থকদের ধারণা, তমস্ক বিমানবন্দরে নাভালনি চা পানের আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল।

অসুস্থ নাভালনিকে নিয়ে তার ফ্লাইট সাইবেরিয়ার তমস্কে জরুরি অবতরণ করে। ওই শহরেরই একটি হাসপাতালে তাকে প্রথম চিকিৎসা দেয়া হয়েছিল।

পরে কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেয়া হয়। সেখানে তিনি এখনও কোমায় আছেন। নাভালনির সমর্থকরা বলছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই নাভালনিকে বিষ দেয়া হয়েছে। তবে ক্রেমলিন এমন অভিযোগ অস্বীকার করেছে।

জার্মান সরকার বলছে, নাভালনিকে সোভিয়েত-ধাঁচের বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। সরকার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে নাভালনির ওপর এই হামলার কড়া নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে রাশিয়ার কাছ থেকে এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD