বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটিপতি গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী সানোয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল জেলার উজিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী খান মো. সানোয়ার কোটিপতি। তিনি দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গড়ে তুলেছেন তিন তিনটি বিলাসবহুল বাড়ি। এ নিয়ে ব্যাংক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খান মো. সানোয়ার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের মৃত কৃষক আমজেদ আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, তিনি (খান মো. সানোয়ার) ২০০৫ সালে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক (মাঠকর্মী) পদে শিক্ষানবিশ হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০১৪ সালে একই পদে উজিরপুরে মাঠকর্মী পদে যোগদান করেন বর্তমানে কর্মরত আছে।

সানোয়ারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় হামলা সংঘর্ষ ও বাবুগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়। সে ৬ শতাধিক গ্রাহক ও ৬ শতাধিক ডিপিএস হোল্ডারদের সঙ্গে দুর্নীতি-অনিয়ম করে টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের পাশেই একটি ফ্লাটে প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও উক্ত্যক্তের করেন সানোয়ার। ওই নারী ৩১ আগস্ট সোমবার উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুর কাছে সানোয়ারের বিরুদ্ধে অভিযোগও দিয়েছিলেন বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, তিনি বেতন পান ১৮ হাজার ৫১০ টাকা। কিন্তু তিনি সংসার চালিয়েও প্রতিমাসে ৭৬ হাজার টাকা ঋণ এর কিস্তি পরিশোধ করেন। তিনি উজিরপুরের ৩ নম্বর ওয়ার্ডে ২০ শতাংশ জমি ক্রয় করে বিলাসবহুল দ্বিতল ভবন নির্মাণ করেন। একই ওয়ার্ডের রাখালতলা স্কুলসংলগ্ন ৩ শতাংশ জমি ক্রয় করে তৈরি করেন একতলা ভবন। এ ছাড়া বরিশালের কাশীপুরে নিজনামে ৪ শতাংশ জমি ক্রয় করেন। উজিরপুরের পরমানন্দসাহা গ্রামে স্ত্রীর নামে সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করেন।

উজিরপুর গ্রামীন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার আবু জাফর জানান, কর্মচারী সমিতির বিভাগীয় নেতা শাহীন হোসেন এবং জোনাল স্যার আব্দুল সালামকে বদলি করেছেন। তবে সানোয়ার ও সালামের মধ্যে দ্বন্দ্ব ছিল। গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার সাইদুজ্জামান ভুঁইয়া জানান, ওই দুই মাঠকর্মী ওখানে রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। প্রথমে সালামকে বদলি করা হয়েছে, অতি দ্রুত সানোয়ারকেও বদলি করা হবে।

অভিযুক্ত খান মো. সানোয়ার হোসেন জানান, লোন করে বাড়ি করেছি, কোনো দুর্নীতি করিনি। আমি একজন মাঠকর্মী, ব্যাংকের টাকা দেওয়ায় আমার কোনো হাত নেই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD