মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ আমরা এখন আঞ্চলিক শীর্ষ শক্তি, বৈশ্বিক শক্তিগুলোরও প্রতিদ্বন্দ্বী: ইরান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

ভুয়া ফেসবুক পেজ নিয়ে যে সতর্কবার্তা দিলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

পুলিশের নামে ভুয়া পেজ ও গ্রুপের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। শনিবার পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান পুলিশের নাম ও লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ভুয়া পেজ বা গ্রুপ খুলেছেন। অনেকেই ভুয়া পেজকে বাংলাদেশ পুলিশের আসল পেজ মনে করে লাইক-শেয়ার দিচ্ছেন। ওসব পেজে দেওয়া নানা প্রলোভনে পড়ে অনেকেই বিভ্রান্ত ও প্রতা‌রিত হ‌চ্ছেন।

এতে আরও বলা হয়, ভুয়া পেজ-গ্রুপ ও সাইট খোলা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। সং‌শ্লিষ্ট সকল‌কে এ ধর‌নের ভুয়া ও অননু‌মো‌দিত পেজ, গ্রুপ ও সাইট অন‌তি‌বিল‌ম্বে বন্ধ করার জন্য আহ্বান জানা‌নো হ‌চ্ছে। ইতোম‌ধ্যেই এ সব ফেইক পেইজ, গ্রুপ ও সাইট খুঁজে বের করে সেগুলোর অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ হা‌তে নি‌য়ে‌ছে পুলিশ। এ ধর‌নের কো‌নও ভুয়া পেজ কারও চোখে পড়লে সেই পেজের লিংকটি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ হলো: (facebook.com/BangladeshPoliceOfficialPage/)। এই পেজের বাইরে তাদের অন্য কোনও পেজ নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD