শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক এম শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

শহিদুল ইসলাম সর্বশেষ ঢাকায় বিমসটেক সদর দফতরে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।

শহিদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। ইতিপূর্বে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপমিশন প্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইং এর মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সকল আনুষ্ঠানিকতার পর এ বছরের শেষদিকে তিনি ওয়াশিংটনে দায়িত্ব নেবেন বলে সূত্র জানিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD