সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার চুক্তি হলেও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে শত্রুতা থাকবে ইরানের ২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস ট্রাম্প–পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যেসব কথা হলো খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউএনও ওপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ভোরে পুলিশ ও র‌্যাবের যৌথ একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- আসাদুল হক ও জাহাঙ্গীর হোসেন। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। হাকিমপুর উপজেলা থেকে আসাদ ও ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, আটক দুজনকে রংপুর র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বেলা ১১ টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ইউএনওর বাসভবনের টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে।

ইউএনও টের পেলে দুর্বৃত্তরা তাকে সরাসরি ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়।

রাতেই রক্তাক্ত ইউএনওকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক দীন মোহাম্মদ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD