শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনাভাইরাস শিশুর শরীরে বেঁচে থাকে কয়েক সপ্তাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি গবেষণা বলছে, শিশুদের শরীরে বেশ কয়েক সপ্তাহ ধরে সক্রিয় থাকে করোনাভাইরাস৷ শুধু তাই নয়, সেই ভাইরাসের সংক্রমণ-ক্ষমতা থাকে খুব বেশি৷ ফলে দেশে দেশে স্কুল খুলে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে৷

ওয়াশিংটনের চিলড্রেনস ন্যাশনাল হসপিটালের ডাক্তারদের পর্যবেক্ষণ বলছে, কোনও ধরনের লক্ষণ ছাড়াই শিশুদের শরীরে বেঁচে থাকছে করোনাভাইরাস৷ অন্যদিকে শিশুদের থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও বেশি হয়ে উঠছে বলে জানাচ্ছে বস্টনের একদল গবেষক৷

দক্ষিণ কোরিয়ার বাইশটি হাসপাতালের মোট ৯১ জন শিশুর তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণাটি করেছেন দুই মার্কিন গবেষক রবের্টা ডেবিয়াসি ও মেগান ডিলানি৷ দেখা গেছে, শিশুদের শরীরে সক্রিয় ভাইরাস থাকতে পারে তিনদিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত৷

বস্টনের গবেষকরা বলছেন, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীর থেকে পাওয়া করোনাভাইরাসের নমুনায় রয়েছে বেশি ‘ভাইরাল লোড’ বা সংক্রমণ-ক্ষমতা৷ এই গবেষণার জন্য ৪৯ জন শিশু-কিশোরের নমুনা নেয়া হয়৷

এদিকে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে শিশুদের ভূমিকা কতটুকু, সে বিষয়ে আলোকপাত করছে এই দুই গবেষণা৷ এটা স্পষ্ট যে, তাদের থেকে সংক্রমণ হবার সম্ভাবনা প্রবল৷ এছাড়া শিশুদের মধ্যে সেভাবে কোনও লক্ষণ দেখা না যাওয়ায় সংক্রমণ শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে৷ কিন্তু তার মানে এই নয় যে সব শিশুই ‘সুপারস্প্রেডার’৷ বরং পরিসংখ্যান বলছে, প্রাপ্তবয়স্করাও একই হারে সংক্রমণ ছড়াতে পারেন৷ সূত্র: পার্সটুডে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD