বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সেই মসজিদের ৬টি এসির একটিও বিস্ফোরিত হয়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদের ৬টি এসির একটিও বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি বলেন, মসজিদের ৬টি শীতাতপ যন্ত্রের (এসির) একটিও বিস্ফোরিত হয়নি। এ থেকে ধারণা করা যায়, গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে মসজিদের ভেতরের এসি পুড়ে গেছে, এগুলো কিন্তু বিস্ফোরিত হয়নি। এসির বাইরের বক্সও অক্ষত আছে।

রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে গুরুতর অবস্থায় ১৩ জন ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন। আহতদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD