রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ দেশের নাগরিকরা মালয়েশিয়ায় প্রবেশে করতে পারবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশসহ বিশ্বের ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এসব দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির ইমিগ্রেশন বিভাগ এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে।

ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি এবং ইরান।

ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তালিকায় থাকা দেশগুলো
মালয়েশিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে এইসব দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটির সরকার।

এছাড়া তালিকায় আরও রয়েছে সৌদিয়া আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।

গত ৩ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে যে যেসব দেশে কোভিড -১৯ সংক্রমণের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্য‌কর হবে।

দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেন, করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি রয়েছে এরকম আরও দেশকে এ তালিকায় যুক্ত করবে সরকার এবং তাদের নাগরিকদের প্রবেশে বাধা দেবে।

তবে জরুরি ক্ষেত্রে বা দ্বিপক্ষীয় সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে তাদের বিকল্প উপায়ে প্রবেশের অনুমতি দেবে কর্তৃপক্ষ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD