রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালি প্রবেশে বাংলাদেশসহ ১৭ দেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : ইতালি জুড়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ১৭টি দেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর থেকে আরো ৩০ দিন বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগেকার অনুরোধের প্রেক্ষিতে নতুন নোটিশ টু এয়ারম্যান (নোটাম) ইস্যু করেছে যা ইউরোপিয়ান স্টান্ডার্ড টাইম ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৩ মিনিট থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত নিষেধাজ্ঞার আলোকে আপডেটেড নোটাম পরে ইস্যু হবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশসমূহের করোনা পরিস্থিতি বিবেচনায় এনে কালো তালিকা যে কোনো সময় রিভিউ করার সম্পূর্ণ এখতিয়ার ইতালীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, লকডাউন প্রত্যাহার করা হলেও বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করোনা আক্রান্ত অনেক প্রবাসী ইতালিতে ফেরেন। করোনার সংক্রমণ বাড়ায় অন্যান্য দেশের সঙ্গে কালো তালিকাভুক্ত হয় বাংলাদেশও। গত মার্চে করোনার কারণে লকডাউন শুরু হলে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরে আটকা পড়েন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD