বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সুন্দরবন সুরক্ষা কমিটি ও ম্যানগ্রোভ ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে বোট মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের ন্যায় সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু কক্সবাজার, কুয়াকাটাসহ অন্যান্য পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও এখনো সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্ত করা হয়নি। এতে কর্মহীন হয়ে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সুন্দরবনে পর্যটকদের প্রবেশের জন্য অবিলম্বে পাশ পারমিট উন্মুক্তের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD