বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদে বিস্ফোরণ: তৃতীয় দিনের মত তিতাসের খোঁড়াখুঁড়ি চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও লিকেজের সন্ধানে রাস্তা খনন করা হচ্ছে।

বুধবার সকাল থেকে তৃতীয় দিনের মতো মাটি খোঁড়া শুরু করেছেন তিতাসের শ্রমিকেরা।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বলেন, পাইপলাইনে আরও দুটি ছিদ্র পাওয়া গেছে। পাইপলাইনের কোথাও আরও ছিদ্র আছে কি না, তা দেখতে মসজিদের উত্তর ও পূর্ব পাশের পুরো রাস্তার মাটি খুঁড়ে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, আজকের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।

এদিকে বিস্ফোরণের পর থেকে পশ্চিম তল্লা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

তিতাস কর্মকর্তা মফিজুল আরও জানান, কাজ শেষ করা গেলে আজ গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হবে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিদগ্ধ অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হয়। এর মধ্যে রোববার ভোর পর্যন্ত এক শিশুসহ বাইতুস সালাত জামে মসজিদের ইমাম আব্দুল মালেকসহ ২৮ জনের মৃত্যু হয়।

বৈদ্যুতিক শটসার্কিট ও পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার পাইপলাইনে দুটি ছিদ্র পাওয়ার পর চার কর্মকর্তাসহ ৮ জনকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD