বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

মসজিদ নির্মাণকালে লিকেজগুলো সৃষ্টি হয় : তদন্ত কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

তিতাসের গ্যাস পাইপ লাইনের ওপর দিয়ে মসজিদের স্থাপনা নির্মাণ করায় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার। তিনি বলেন, মসজিদ নির্মাণের সময় পাইলিং করতে গিয়ে তিতাস গ্যাসের মূল লাইন ক্ষতিগ্রস্ত করা হয়।

আজ বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান তিনি।

ওয়াহাব তালুকদার জানান, বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য মসজিদের বাইরে উত্তর পাশের গলিতে রাস্তার নিচে অনুসন্ধান করে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হয়। তবে মসজিদের ভেতরে কোনো লিকেজ পাওয়া যায়নি।

তিনি বলেন, মাটি খুঁড়ে দেখা গেছে গ্যাস পাইপ লাইনের ওপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, তিতাসের মূল লাইন ছিদ্র করে কয়েকটি বাসা বাড়িতেও সংযোগ নেয়া হয়েছে। তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির মহাব্যবস্থাপক আব্দুল ওয়াহাব তালুকদার বলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD