বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

বড় পরিসরে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করলো রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : বড় পরিসরে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন ট্রায়াল শুরু করলো রাশিয়া। বুধবার থেকে ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে বিনামূল্যে দেয়া হবে টিকাটি।

জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরইমধ্যে ৩৫ হাজারের বেশি আবেদন পেয়েছেন তারা। এদেরমধ্যে রয়েছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও। ছয় মাসের ব্যবধানে মানবশরীরে প্রয়োগ করা হবে প্রতিষেধকটির দুটি ডোজ।

শুক্রবার, স্পুটনিক-ফাইভের দ্বিতীয়দফা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন রুশ গবেষকরা। তাদের দাবি, কোভিড নাইনটিন প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম প্রতিষেধকটি। সর্দিজ্বরের জন্য দায়ী অ্যাডিনোভাইরাস Ad5 ও Ad26 দমনেও সক্ষম এ টিকা।

আগস্টেই বিশ্বের প্রথম দেশ হিসাবে ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। অভ্যন্তরীণভাবে ব্যবহারের করা গেলেও, এখনই প্রতিষেধকটির অনুমোদন দিতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD