শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার টেস্ট হবে ৪ বিশ্ববিদ্যালয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে এমন ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটিতে এই করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা রোগী শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সম্প্রতি এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে কথাও বলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণের মেশিন রয়েছে।

প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে চিঠি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর মেশিন রয়েছে। প্রয়োজনে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়েও করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD