শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিলো সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২৯৫ রানের টার্গেট তাড়া করতে ২৭৫ রানে থামে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা। ফিঞ্চ, স্টোইনিস আর লেবুশানেরাও আশা জাগিয়ে সফল হয়নি। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে মিচেল মার্শ আর ম্যাক্সওয়েল ১২৭ রানের জুটি গড়েন। ৭৩ রানের ইনিংস খেলে মার্শ আর ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৭৭ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৯৪ রানে থামে অজিদের ইনিংস।

জবাব দিতে নেমে ম্যানচেস্টারের উইকেটে হ্যাজেলউড-জাম্পাদের চ্যালেঞ্জের মুখে পড়েন স্বাগতিকরা। ৫৭ রানের মধ্যেই রয়, রুট, মরগান, বাটলারদের ফিরিয়ে ৪ উইকেটের দল বানিয়ে ফেলে অজিরা।

তবে স্রোতের বিপরীতে জনি বেয়ারেস্টোর ৮৪ আর বিলিংসের আভিষেক সেঞ্চুরির পরও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। জাম্পা ৪ আর ম্যাচ সেরা হ্যাজেলউড নেন ৩ উইকেট।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD