শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

এলাকাবাসী না আসায় জানাজা পড়ালেন ইউএনও, দাফন করলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

এলাকাবাসী এগিয়ে না আসায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফনের কাজ সম্পন্ন করেছে পুলিশ। এ সময় মৃত ব্যক্তির নামাজে জানাজা পড়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ। পরে খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন করেন পুলিশ সদস্যরা।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, খাজুরা গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে শনিবার বিকেলে গ্রামের বাড়িতে মরদেহ আনার পর দাফন কাজে এগিয়ে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই মরদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় স্থানীয় লোকজন কেউ ছিল না। তাই মানবিকতার জায়গা থেকে জানাজার নামাজ পড়িয়েছি।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সব মানুষের বিপদে আমরা পুলিশ সদস্যরা পাশে আছি। তারই একটি অংশ গতকালের দাফন কার্য। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা মানুষের পাশেই থাকবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD