বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

দেশে করোনার ভ্যাকসিন এলে সবাই পাবে : পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন এলে কেউ যেন বাদ না যায় সেই চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে। বিশ্বের যেখানেই ভ্যাকসিন পাওয়া যাবে এখান থেকেই সাথে সাথে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আনা হবে।

আজ শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংকট মোকাবেলায় অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। ব্যবসায়ী, পেশাজীবী, চাকুরীজীবী, পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মন্ত্রী বলেন, দেশে করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম ও কারচুপির সাথে জড়িত হয়েছেন। যাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা সুশাসনের অনন্য নজির।

একইসাথে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মহামারীর প্রাদুর্ভাব অনেক কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখে সরকার রপ্তানির বিষয়টিও স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলেও জানান।

পরে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম অনুদানের এ চেক বিতরণ করেন।

অনুদানের এ পর্যায়ে জেলার ফুটবলার, ক্রিকেটার এথলেটিক, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD