বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ জাজার ৫৮ জন। এছাড়া নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭শ’য়ের বেশি। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৮৯ লাক ৩০ হাজার ১৭৭ জনে।

গেলো কয়েকদিনের মতোই প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে ভারত। করোনাভাইরাসে আবারও ১১শ’য়ের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ হাজারের বেশি।

একদিনে ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮শ’ জনের। দেশটিতে ১ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। আরও ৬৯৯ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্সে হঠাৎ’ই বেড়ে গেছে সংক্রমণ। শনিবার শনাক্ত হয়েছে ১০ হাজার ৫শ’য়ের বেশি কোভিড রোগী।

এদিকে, আবারও শুরু হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল। গত সপ্তাহেই একজন টিকাগ্রহীতার অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয় পরীক্ষা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD