বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সাথে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গত বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইরের সাথে সাক্ষাৎ করেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইর রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান ও রাষ্ট্রদূতের সকল কর্মকাণ্ডের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (প্রটোকল) রাষ্ট্রদূত আজজাম আল কাইন ও বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এস এম আনিসুল হক।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD