বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

বিশ্বজুড়ে কমেছে করোনায় আক্রান্ত ও প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজারের মতো। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৬২৮ জনে।

করোনাভাইরাসে মৃত্যু আর সংক্রমণে এখনো শীর্ষ অবস্থানে ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৪ হাজার মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। মৃত্যুবরণ করেন ১১শ’র বেশি; মোট প্রাণহানি ৮০ হাজারের কাছাকাছি। সংক্রমণ শনাক্ত পৌনে ৪৯ লাখ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো মেক্সিকো। আরও ৪২১ জন’সহ দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৭০ হাজার।

মহামারির সর্বোচ্চ প্রকোপ দেখা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে দৈনিক মৃত্যুহার। দিনে ৪শ’র মতো মৃত্যু রেকর্ড হয়েছে দু’দেশে। কমেছে নতুন শনাক্তের পরিমাণও।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD