বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা। শনিবার তার অবস্থা সংকটাপন্ন হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু।

টেলিভিশন, মঞ্চ ও রেডিও নাটকের মাধ্যমে পরিচিত পাওয়া সাদেক বাচ্চু ১৯৮৫ সালে ‘রামের সুমতি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন।

১৯৭৪ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের ওপর। ‘চাঁদনী’ ছবির মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন সাদেক বাচ্চু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD