শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নভেম্বরে বাজারে আসছে চীনের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বরের প্রথম সপ্তাহেই জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে চীনের তৈরি করোনাভাইরাসের টিকা। চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চীনের উন্নয়ন করা করোনার চারটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। এদের মধ্যে অন্তত তিনটি টিকা গত জুলাইয়ে চিকিৎসকসহ জরুরি কর্মীদের দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল।

সিডিসির জৈব নিরাপত্তা বিভাগের প্রধান গুইঝেন উ জানিয়েছেন, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সাবলীলভাবে শেষ হয়েছে। নভেম্বর বা ডিসেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে এটি।

এই কর্মকর্তা জানান, এপ্রিলে ট্রায়াল চলাকালে তিনি টিকা নিয়েছিলেন। এ পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিক উপসর্গ তার মধ্যে দেখা যায়নি। অবশ্য ট্রায়ালে থাকা টিকাগুলোর মধ্যে কোনটি তিনি গ্রহণ করেছিলেন সে ব্যাপারে কিছু জানাননি উ।

প্রসঙ্গত, চীনের সরকারি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত সিনোভ্যাক বায়োটেক যৌথভাবে তিনটি টিকার উন্নয়ন করছে। গত জুনে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য ক্যানসিনো বায়োলিজিকসের উন্নয়ন করা চতুর্থ টিকাটি অনুমোদন পেয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD