শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়লো ৬’শ মন পাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন লেগে ৬’শ মণ পাট পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার সময় ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা নামক স্থানে একটি পাটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পাট গুদামের মালিক বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আব্দুল ওহাবের ছেলে মোসলেম উদ্দিন।

মোসলেম উদ্দিন বলেন, আমি গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে সাথে সাথে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেই। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই গুদামে থাকা অর্ধেক পাট পুড়ে ছাই হয়ে গেছে। যার বাজার মূল্য ১৫ থেকে ১৮ লাখ টাকা। এসময় গুদাম ঘরটির চালও পুড়ে যায় এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, সে এবং একই ইউনিয়নের ব্যবসায়ী আফজাল হোসেন, রেজাউল করিম, লুৎফর রহমান, রহম আলী এই ছয়জন একই সাথে পাট কিনে গুদামজাত করেছিলেন। গুদামে মোট একহাজার চারশ মণ পাট ছিল।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় গুদামে থাকা ১৪’শ মণ পাটের মধ্যে আট থেকে নয়’শ মণ পাট উদ্ধার করা হয়েছে বাকী পাট পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD