বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কলকাতায় বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি, এক ঘণ্টায় শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে পাঠানো ইলিশ কলকাতায় বেশ সাড়া ফেলেছে। মাত্র এক ঘণ্টার নিলামেই শেষ হয়ে গেছে প্রথম চালানের ২০ টন মাছ।

কয়েকটি গণমাধ্যমে সূত্রে জানা গেছে, সোমবার বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান যায় ভারতের পশ্চিমবঙ্গে। ইলিশ ভর্তি ট্রাক পৌঁছায় কলকাতার পাতিপুকুর আর হাওড়ার পাইকারি মাছ বাজারে। পরে শুরু হয়ে যায় কাড়াকাড়ি। রাত তিনটার দিকে নিলাম শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যেই, সব মাছ বিক্রি হয়ে যায়। ৫শ’ গ্রাম থেকে এক কেজির মাছ পাইকারি বিক্রি হয় ৮শ’ থেকে ১৩শ’ রুপিতে।

এর আগে উত্তর ২৪ পরগনা’র পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে যাওয়া ইলিশের চালান। এ বছর ধাপে ধাপে বাংলাদেশ থেকে যাবে মোট ১ হাজার ৪৩৮ মেট্রিক টন ইলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD