বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিদে সুগা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়।

দেশটির নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, পার্লামেন্ট সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন ইউশিহিদে সুগা ।

এএফপির খবরে বলা হয়, ইউশিহিদে সুগা জাপানের নিম্নকক্ষ ডায়েটে খুব সহজেই প্রধানমন্ত্রীর ভোটে জয়লাভ করেছেন, যেখানে তার দল রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে প্রশাসনের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ছিলেন ৭১ বছর বয়সী ইউশিহিদে সুগা ।

বর্তমান মেয়াদ পূরণের এক বছর আগেই গত ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে। জাপানে সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন।

ইউশিহিদে সুগার জন্ম কৃষক পরিবারে। ১৯৭৩ সালে নৈশ বিশ্ববিদ্যালয় টোকিও হোসেই থেকে আইনে স্নাতক পাস করেন তিনি। নিজের উপার্জিত অর্থে লেখাপড়া করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেন। ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউশিহিদে সুগা শিনজো আবের প্রধানমন্ত্রিত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD