বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

কর্ম ক্ষমতা বাড়াতে ওষুধ নিচ্ছেন বাইডেন: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিতর্ককে সামনে রেখে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলের জো বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

তিনি বলেছেন, বিতর্কে ভালো করতে ও কর্ম ক্ষমতা বাড়াতে বাইডেন ড্রাগ গ্রহণ করছেন। বিতর্কের আগে তিনি তার ড্রাগ পরীক্ষারও দাবি জানান।

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের প্রাইমারি সেশনের বিতর্কে বাইডেনের ভালো করা দেখে তিনি বিস্মিত হয়েছেন।

এ প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্য করতে রাজি না হলেও পরে বাইডেন বলেন, তিনি কিছু একটা গ্রহণ করছেন। যা তাকে নির্মলতা জাতীয় কিছু দিচ্ছে।

দুই প্রার্থীর মধ্যে যে তিনটি বিতর্ক হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর হবে তার প্রথমটি। এর আগে বাইডেনের ড্রাগ পরীক্ষার দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনিও পরীক্ষা করাবেন বলে জানান।
এর জবাবে ফ্লোরিডা রেডিও স্টেশনকে বাইডেন বলেন, আমি বিতর্কের অপেক্ষায় আছি। ট্রাম্প বোকা এবং তার মন্তব্যগুলোও বোকামিতে পূর্ণ।

রিপাবলকিান প্রার্থী ট্রাম্প (৭৪) দীর্ঘ সময় ধরে ভোটারদের কাছে টানার চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্প এখনও পর্যন্ত জনমত জরিপগুলোতে বাইডেনের (৭৭) চেয়ে পিছিয়ে রয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD