বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

দেশের সড়ক ও মহাসড়কে গেল আগস্ট মাসে ৩৮৮টি দুর্ঘটনায় মোট ৪৫৯ জন নিহত এবং ৬১৮ জন আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এছাড়া একই সময় রেলপথে ১৫টি দুর্ঘটনায় ১৪ এবং নৌপথে ৪১টি দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৬৭ জন চালক ছিলেন। আর ৬৩ জন নারী, ৩৪ জন শিশু, ছয়জন শিক্ষক, তিনজন চিকিৎসক, পাঁচজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, একজন প্রকৌশলী ও একজন সাংবাদিক নিহত হয়েছেন।

আগস্টে সংগঠিত দুর্ঘটনার ২৮.৯৮ শতাংশ মোটরসাইকেল, ২১.৬১ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ১৬.১২ শতাংশ বাস, ৮.৭৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৯.৭৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭.৭১ শতাংশ নছিমন-করিমন, ৭.০৩ শতাংশ কার-জিপ-মাইক্রোবাসের দুর্ঘটনা ছিল।

মোট দুর্ঘটনার ৫২.৮৩ শতাংশ গাড়ি চাপা দেয়া, ২৭.৮৩ শতাংশ মুখোমুখি সংঘর্ষ ও ১৩.৯১ শতাংশ খাদে পড়ে যাওয়া ছিল।

পরিসংখ্যানে দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৮.৯৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৮.৮৬ শতাংশ জাতীয় মহাসড়কে ও ১৪.৬৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়।

সারা দেশে সংঘটিত দুর্ঘটনার ৫.১৫ শতাংশ ঢাকা মহানগরীতে, ২.০৬ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.২৫ শতাংশ রেলক্রসিংয়ে ঘটেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD