বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

ব্যাংকার অসুস্থ হলে চিকিৎসা ব্যয় বহন করবে ব্যাংক    

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে বেসরকারি কোনো ব্যাংকের কর্মকর্তা কর্মরত অবস্থায় অসুস্থ হলে বা করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার সব ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক।

 

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

টেলিকনফারেন্সের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মরত ব্যাংক কর্মকর্তাদের যেকোন অসুস্থতা অথবা করোনা সংক্রান্ত কোন সংক্রমণ হলে প্রত্যেকটি ব্যাংক তাদের স্ব স্ব কর্মকর্তাদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে।

এ ছাড়াও সংক্রমিত হয়ে কারো কোন দুর্ঘটনা যদি ঘটে তাহলে প্রতিটি ব্যাংক ওই কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেবে।

 

বিজ্ঞপিতে আরও বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাতির অর্থনীতিকে সচল রাখতে যেসব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর মতো নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রেখেছেন— নিঃসন্দেহে সেইসব ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD