বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

শর্ত শিথিল করছে শ্রীলংকা, সফর হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। কোয়ারেন্টিন প্রশ্নে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এর আগে এসএলসি জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাতদিন কোয়ারেন্টিনের পক্ষে ছিল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তার আগে প্রথম সপ্তাহ হোটেলে আইসোলেশনে থাকবে বাংলাদেশ দল। তার মানে, বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলংকায় উড়াল দেয়ার কথা। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD