শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

১৯ সেপ্টেম্বর নলডাঙ্গা স্টেশন পরিদর্শনে যাবেন সাংসদ উম্মে কুলসুম স্মৃতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

ইমরুল কাওসার ইমন : দীর্ঘ সময়ের আন্দোলনের পর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে বৈধ ভাবে ২ মিনিটের স্টপেজ দিয়েছেন রেল কর্তৃপক্ষ। গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির বলিষ্ঠ নেতৃত্বের কারণে এলাকাবাসীর এই দাবি পূরণ হয়েছে। আজ বৃহস্পতিবার ওই স্টেশনটি পরিদর্শনে যাবার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে গেছে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনি নলডাঙ্গা স্টেশনে পৌছবেন বলে জানা গেছে।

গত ১৪ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপির সাথে দ্বি-পাক্ষীক বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী মৌখিক ভাবে নলডাঙ্গা স্টেশনে রংপুর এক্সপ্রেসের স্টপেজের অনুমতি দিয়েছেন। এসময় রেলপথ সচিব সেলিম রেজা এবং রেলের ডিজি উপস্থিত ছিলেন। নলডাঙ্গার স্থানীয় জনগণের পক্ষে স্টেশনটি পুনঃরায় সচল করতে সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি রেলপথ মন্ত্রীকে একটি আবেদন প্রদান করেন।

সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি বলেন, নলডাঙ্গার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি এটি। প্রায় দশ বছর থেকে এই একটি ইস্যু নিয়ে আন্দোলন চলছে। আমি নলডাঙ্গার সর্ব স্তরের জনসাধারণের কাছে কৃতজ্ঞ যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার রক্ষা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা অঙ্গিকারবদ্ধ। আমার সংসদীয় আসনের প্রতিটি সমস্যা সমাধানে আমি সব সময় পাশে আছি।

উল্লেখ্য, গত ২০১১ সালের সেপ্টেম্বর থেকে নলডাঙ্গার মানুষ মাত্র ২ মিনিটের জন্য সব ছেড়ে রাস্তায় নেমে আসেন। ২০১১ সালে রংপুরে যাত্রাকালে জনসাধারণে গণ দাবীর মুখে তৎকালীন মহাপরিচালক আবু তাহের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তিতে তার মেয়াদকালে তিনি কোনো পদক্ষেপ নেননি। উল্টো জনগণকে প্রতিহত করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। সেই সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি মামলাও দায়ের করা হয়। সেখানে অনেক মান্যগন্য ব্যক্তিকে আসামী করা হয়। পরিবর্তিতে গত ২০১১ সালের ১৬ অক্টোবর তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাহেবের সাথে স্টপেজের ব্যবপারটি নিয়ে একাধিকবার আলোচনা হয়। তার পদত্যাগের আগেও তিনি প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD