শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে হারিকেন স্যালির তাণ্ডবে বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির কারণে সৃষ্ট প্রবল বর্ষণে এ অবস্থা হয়। বুধবার স্যালি ভূমিতে আঘাত হানার পর ঝোড়ো হাওয়ার গতি মন্থর হয়ে আসে। ক্যাটাগরি টু হারিকেন হিসেবে এটি আঘাত হানে। সিএনএন’র খবরে এমনটা বলা হয়েছে।

ওই খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। ধীরগতিতে এসব অঞ্চল অতিক্রম করছে হারিকেন স্যালি। এ ছাড়া স্যালির কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে

এতে আরও বলা হয়, আলাবামা অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে স্যালি আঘাত হানে। এ সময় বাতাসের সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল। আঘাত হানার পর গতিবেগ কমে ঘণ্টায় ৬০ মাইলে নেমে এসেছে। তবে লাগাতার বর্ষণ এবং ঝড়ের কারণে সৃষ্ট স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সিএনএন বলছে, উপকূলীয় অঞ্চল থেকে ঝড় উত্তর দিকে সরে আসার পর ওই অঞ্চলের অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ গতকাল বুধবার রাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD