শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা রোগী কমে যাওয়ায় আরও ৩ হাসপাতাল নন-কোভিড ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

করোনা রোগী কমে যাওয়ায় ঢাকার আরও ৩টি হাসপাতালকে নন-কোভিড ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই তিন হাসপাতালের পরিচালকদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্তে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতাল তিনটি হলো- কুড়িলের বসুন্ধরা হাসপাতাল, বাবুবাজারে অবস্থিত ঢাকা মহানগর হাসপাতাল এবং মিরপুরের লালকুঠি হাসপাতাল।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম সাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে এই তিন হাসপাতালের সাধারণ বেড এবং আইসিইউ বেডে কোনো রোগী না থাকায় অথবা রোগীর সংখ্যা একেবারেই কমে যাওয়ায় উক্ত হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা বাতিলপূর্বক সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন-কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিভিন্ন বেসরকারি হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হাসপাতালে চিকিৎসায় অর্থ, জনবল-যন্ত্রপাতি সরকারই দিচ্ছিল। তবে এখন এসব হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ১২টি হাসপাতালে কোভিড-১৯ সেবা কার্যক্রম বাতিলের পরিকল্পনা করে। প্রথমে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রম বাতিল করা হয়। এরপরেই আজ বৃহস্পতিবার আরও ৩টি হাসপাতালে কোভিড-১৯ কার্যক্রম বাতিল করা হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD