শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হবে ইন্দোনেশিয়ার নতুন কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পুরাতন কোচ পরিবর্তন করে ইন্দোনেশিয়া থেকে আসা নতুন কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রেল সূত্রে এ তথ্য জানা গেছে। এনিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের আসন সংখ্যা দাঁড়াবে দিনের বেলা ৬৫৩টি এবং রাতের বেলা ৫৩৮টি।

আরো জানা যায়, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ইন্দোনেশিয়ার নতুন কোচ যুক্ত করার পরে মোহনগঞ্জ এক্সপ্রেসের পুরাতন কোচ গুলো টাঙ্গাইল কমিউটার ট্রেনে যুক্ত করা হবে এবং টাঙ্গাইল কমিউটারের পুরাতন কোচগুলো দিয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে ১ জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-রাজশাহী রুটে নতুন ১ জোড়া ট্রেন পরিচালনার জন্য টাঙ্গাইল কমিউটারের পুরাতন কোচগুলো ওয়ার্কশপে পাঠানোর জন্য বলা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD