শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

মানিকগঞ্জের বন্যাদুর্গত আরো ৫০০ পরিবার পেল দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা। আজ শুক্রবার সদর উপজেলার গড়পাড়া ইউনিযনের চরগরপাড়া এবং সাটুরিয়া উপজেলায় এই খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এনিয়ে এবারের বন্যায় মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের সহায়তা পেল প্রায় ১২ হাজার বন্যাদুর্গত পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহ ফতেমা তুজ জোহরা, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান আবুল কালাম রউফ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে বসুন্ধরা গ্রুপ যে ভাবে করোনা এবং বন্যাকবলিতদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তা এক কথায় অভাবনীয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ দিয়ে জেলা প্রশাসক বলেন, তিনি সত্যিকারের মানবিক মানুষ।

বসুন্ধর গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু জানান, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূচী চলমান থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD