শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

মহালয়ায় গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

চলছে মহামারি করোনা। এরই মাঝে এসে গেছে মহালয়া। দেবী বন্দনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ কণ্ঠে গাইলেন, জাগো তুমি জাগো জাগো দুর্গা…।

দারুণভাবে গেয়ে দর্শক শ্রোতাদের প্রশংসা কুড়োলেন তিনি।

মঞ্চে কখনও তাঁর কবিতায় উঠে এসেছে দেশ ও দশের কথা। নাগরিকত্ব সংশোধনী আইন হোক বা ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার অথবা নোটবন্দি- কবিতায় গর্জে উঠেছেন মমতা।
কখনও গদ্য লেখায় সমাজের দর্পণ। আবার কখনও তার তুলির টানে জীবন্ত হয়েছে ক্যানভাস।

এর আগে স্থানীয় পুঁজো কমিটির থিম সং-টাও লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও দিয়েছেন। তবে গান করলেন এবার।

মহালয়ায় ফেসবুকে নিজের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। তাতে ভক্ত-সমর্থকদের প্রশংসা, স্তুতিপূর্ণ কমেন্টও চোখে পড়েছে সবার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD