শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

নোবেল পুরস্কারের জন্য এবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ইতালীয় সংসদ সদস্য পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর নোবেল পুরস্কারের তার নাম প্রস্তাব করা হয়।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরাইলের সম্পর্কোন্নয়ন চুক্তি করায় নেতানিয়াহুকে এ মনোনয়ন দেওয়া হয়। একই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

নোবেল শান্তি পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন ইতালির অ্যান্টি-মাইগ্রেন্ট লিগ পার্টির সদস্য গ্রিমোলদি। তিনি ইসরায়েলিদের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বহুবার ইসরায়েল সফরে গিয়েছেন। যদিও নেতানিয়াহুর সঙ্গে তার কখনও সাক্ষাৎ হয়নি। এক টুইট পোস্টে এ তথ্য নিশ্চিত করেন গ্রিমোলদি। টুইটে তিনি বলেন, ‘এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেছি। সেটি নোবেল কমিটি গ্রহণ করেছে বলে আমি নিশ্চিত হয়েছি।’

জেরুজালেম পোস্ট জানিয়েছে, নোবেল কমিটিকে দেওয়া প্রস্তাবে গ্রিমোলদি দাবি করেছেন, আমিরাত-বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি ছাড়াও সৌদি আরবের সঙ্গে বন্ধন সুদৃঢ় করেছেন নেতানিয়াহু। এজন্য শান্তিতে তার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD