শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

নলডাঙ্গায় স্বাস্থ্য সচেতনায় ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন নামের সংগঠনের আত্নপ্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

শহিদুল ইসলাম শাহিন সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : “মাদক কে না বলুন” “রক্তদানে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আত্ন মানবতার কল্যানে গ্রামীন জনপদের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সচেতনার সৃষ্টির লক্ষ্যে নব উদ্দ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ব্লাড ডোনার্স এসোসিয়েশন নামের একটি সম্পর্ন অরাজনৈতিক সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।

গত বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বর থেকে লাইট মিডিয়ার সৌজন্যে ও সহায়তায় জান্নাতুল নাঈম জীম কে সভাপতি ও রবিউল ইসলাম রবি কে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবি এই সংগঠনটি আনুষ্টানিক ভাবে আত্নপ্রকাশের ঘোষণা দেয়। নবগঠিত সংগঠনটির যাত্রা শুরুতেই তাদের লক্ষ্য উদ্দেশ্যে বাস্তবায়নের প্রথমদিনেই দিনব্যাপি ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনামুলক এক কর্মসূচীর আয়োজন করে।

আনুষ্টানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সরকার।এতে এ অঞ্চলের বিভিন্ন শ্রেনী পেশার বিভিন্ন বয়সের প্রায় ২৩৭ জন ব্যক্তি উপস্থিত হয়ে তাদের নিজ নিজ রক্তের গ্রুপ পরীক্ষা করে নিজেদের রক্তের গ্রুপ নিশ্চিত হয়েছেন বলে জানা গেছে। ক্যাম্পে উপস্থিত ব্লাড গ্রুপ টেস্টে আগ্রহীদের ব্লাড টেস্ট করেন রংপুর প্রাইম মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের ম্যাটস ও হলি ক্রিসেন্ট হসপিটালের পরিচালক গোলাম কিবরিয়া রুবেল।

এদিকে সেবামূলক এ সংগঠনটির এমন মহতী উদ্যোগে এ এলাকার ১২৪ জন যুবক এতে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদানের ইচ্ছা পোষন করেন। এর আগে সংগঠনটির ভবিষ্যত লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে স্থানীয় সুধিজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সংগঠনের সভাপতি জান্নাতুল নাঈম জীমের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রবিউল ইসলাম রবি। স্থানীয় সুধিজনের মধ্যে বক্তব্য রাখেন, নলডাঙ্গা ইউ, পির চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন সরকার, প্রভাষক মোঃ আবুল কাশেম মন্ডল, বিশিষ্ট সমাজসেবক শাহরিয়ার ইসলাম রাসেল ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রকিব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD