বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনাভাইরাস: বিশ্বে শনাক্ত ছাড়াল ৩ কোটি ৭ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। শুক্রবার ৩ লাখ ১৪ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। একই সময়ে এতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে সাড়ে ৫ হাজার মানুষের। ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যু ৯ লাখ ৫৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৩ কোটি ৭ লাখের মতো মানুষ।

এদিনও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। নতুন করে ১২শ’র বেশি মৃত্যু এবং ৯৩ হাজার সংক্রমণ শনাক্তে, দেশটিতে মোট প্রাণহানি ৮৭ হাজার এবং আক্রান্ত ৫৩ লাখের বেশি।

সাড়ে ৯শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৩ হাজার। দু’সপ্তাহের বেশি সময় পর একদিনে ফের ৫০ হাজারের বেশি মার্কিনীর দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। মোট আক্রান্ত সোয়া ৬৯ লাখ।

ব্রাজিলে মারা গেছেন আরও ৮ শতাধিক মানুষ। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৪৫ লাখ। মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৭২ হাজার হয়েছে মেক্সিকোতে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD