সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

তেলের দাম আরও বেড়েছে এশিয়ার বাজারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
Chemical Barrel

হালকা অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি প্রায় ৩৩ মার্কিন ডলারে উঠেছে, আর সেই সঙ্গে মার্কিন বাজারে ব্যারেল প্রতি ২৪.১৫ ডলারে উঠেছে দাম।

সম্প্রতি ওপেক প্লাস জোট এর বাইরে থাকা- জোট বহির্ভূত অন্যান্য তেল উৎপাদক দেশের সঙ্গে সমঝোতার পর, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ২০ শতাংশ কমানোর ঘোষণা দেয়া হয়। এর মধ্যে ওপেকভুক্ত দেশগুলো কমাবে ১০ শতাংশ।

করোনাভাইরাসের বিশ্ব মহামারির কারণে চাহিদা কমায় অপরিশোধিত জ্বালানির তেলের দর এখন রেকর্ড পরিমাণে কমেছে। পণ্যটি রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর জন্য যা একটি বড় ধাক্কা। এই অবস্থায় ওপেক ও রাশিয়ার নেতৃত্বে অন্যান্য বৃহৎ উৎপাদকের জোট- ওপেক প্লাস বিশ্ববাজারে তেল সরবরাহ ২০ শতাংশ কমাচ্ছে।

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশ- যুক্তরাষ্ট্রও সরবরাহ কর্তনে রাজি হয়েছে। এর ফলে ওপেক প্লাসের জ্বালানি তেলের দরবৃদ্ধির প্রচেষ্টা নতুন মাত্রা পেল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD