শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বতের বন্যার পেছনে জলবায়ু সংকট কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বড় ঘোষণা দিলেন মমতা সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

নদ-নদীর পানি কমায় কুড়িগ্রাম-শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নদ-নদীর পানি কমতে থাকায়, কুড়িগ্রাম ও শেরপুরে প্লাবন পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, এখনও প্লাবিত আছে নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা।

ধরলার পানি ৯ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ওপরে আছে। পানি নামছে কুড়িগ্রামের নিচু এলাকা থেকে।

তবে, এখনও জেলার অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি আছেন। মহারশী নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে। এতে শেরপুরের ঝিনাইগাঁতী ও নালিতাবাড়ীর নিচু এলাকা থেকে নামছে পানি। পানি নেমেছে সরকারি-বেসরকারি অফিস থেকেও।

এদিকে, রংপুরের গঙ্গাচড়ায় থামছে না তিস্তার ভাঙন। বিলীন হচ্ছে বসতঘরসহ নানা স্থাপনা। দিশেহারা নদীপাড়ের মানুষ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD