বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

দু’দিনের রিমান্ডে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড আদেশ দেন।

এর আগে ৮ আসামিকে আদালতে হাজির করে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিতাসের এই আট কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দায়িত্বে অবহেলার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে ওই আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এ পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD