শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সাউদিয়ার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হলেও সাউদিয়া এয়ারলাইনসের বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় বেবিচক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বেবিচক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনা মহামারীতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে পড়েছে। বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দুটিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। সেই আবেদনে সাড়া দিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সাউদিয়া এয়ারলাইনস। কিন্তু সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কারণে সৌদি আরবের এয়ারলাইনসকেও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেবিচক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD